এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় মন নিষিদ্ধ রূপচাঁদা মাছ জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে এক আড়ৎদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে আবাদপুকুর হাটের মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত দেড় মন রূপচাঁদা মাছ জব্দ করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী আড়ৎদার হামিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত মাছগুলো বিধি অনুযায়ী নিস্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব এবং সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী।
আগস্ট ৩, ২০২৬
অক্টোবর ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।