এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ সদর উপজেলার লখাই জানি বাজারসংলগ্ন বৈশাখী মেলায় সেনাবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে চারজনকে মদ্যপ অবস্থায় আটক করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটের দিকে তাদের হাতেনাতে আটক করে সেনাবাহিনীর একটি দল।
আটককৃতরা হলেন—সদর উপজেলার বরুনকান্দি গ্রামের মো. খাদিমুলের ছেলে মিজানুর রহমান (৫৪), লোকাই জানি গ্রামের মৃত খুদা বক্সের ছেলে মো. পিন্টু (৪৪), একই গ্রামের পিন্টু হোসেনের ছেলে তামিম (১৮) এবং কুসাইডাঙ্গা গ্রামের মৃত চেরু মণ্ডলের ছেলে মো. কলিম উদ্দিন (৬৮)।
জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলায় প্রশাসনের নজর এড়িয়ে নিষিদ্ধ জুয়ার আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআই-এর সহায়তায় নওগাঁ সদর সেনা ক্যাম্পের একটি দল অভিযানে নামে। অভিযানকালে বেশ কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে মদ্যপ অবস্থায় আটক করা সম্ভব হয়।
পরে আটককৃতদের জুয়ার সামগ্রীসহ নওগাঁ সদর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, “সেনাবাহিনীর সদস্যরা চারজনকে আমাদের থানায় সোপর্দ করেছেন। যেহেতু এ ঘটনায় কেউ বাদী হননি, তাই তাদের ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ফেব্রু ২৪, ২০২৫
নভেম্বর ৮, ২০২৫
আগস্ট ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।