নওগাঁয় পুরুষের ছদ্মবেশে জাল টাকাসহ তরুণী গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ এএম
শেয়ার করুন:
নওগাঁয় পুরুষের ছদ্মবেশে জাল টাকাসহ তরুণী গ্রেপ্তার

নওগাঁ শহরে পুরুষের ছদ্মবেশ ধারণ করে জাল টাকা দিয়ে কেনাকাটার সময় পাঁচ হাজার টাকার জাল নোটসহ এক তরুণীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনের কাঁচাবাজার থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই তরুণীর নাম মোছা. খুশি আক্তার (২৩)। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনা গ্রামের মো. খোরশেদ আলমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে সদর উপজেলার সামনের কাঁচাবাজারে পুরুষের বেশভূষা ধারণ করে কেনাকাটা করার জন্য আসেন খুশি আক্তার। একপর্যায়ে তিনি বাজারে জাল টাকা লেনদেনের চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং সন্দেহ তৈরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৫টি জাল নোট (মোট পাঁচ হাজার টাকা) উদ্ধার করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।