এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
তিনি বলেছেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে।"
শনিবার (২২ মার্চ) মাটিরাঙ্গা পৌর জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাটিরাঙ্গা পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর শামসুল হক।
এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, "জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের জন্য বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা রাষ্ট্রীয় উদ্যোগে নিশ্চিত করবে।" তিনি আরও বলেন, "ইসলাম কখনো সাম্প্রদায়িকতা লালন করে না। জামায়াতকে একবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিন, আমরা কথা দিচ্ছি—চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ উপহার দেবো, ইনশাআল্লাহ।"
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবুল হোসেন। এছাড়া আরও বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল জলিল ও ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দীন।
অনুষ্ঠানে পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুর রহিম, জামায়াত নেতা শাহরিয়ার বিন সায়িদ, সাবেক ছাত্রনেতা মাকছুদুর রহমানসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
জুলাই ২৪, ২০২৫
মার্চ ১৬, ২০২৫
জানু ১৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।