এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৌসুমী ফলের স্বাদে মুখরিত হয়ে উঠল মাগুরা জেলা কারাগার। মঙ্গলবার (২৭ মে) সকালে কারা কর্তৃপক্ষের আয়োজনে আয়োজন করা হয় ‘মৌসুমী ফল উৎসব’। উৎসব উপলক্ষে কারাগারে থাকা ৪৩৫ জন বন্দির মাঝে আম, লিচু ও কাঁঠাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মোঃ মহিউদ্দীন হায়দার এবং জেলার আবিদ আহমেদ। তারা বন্দিদের মাঝে নিজ হাতে ফল বিতরণ করেন। শুধু বন্দিরাই নন, কারা কর্মকর্তা-কর্মচারীরাও উৎসবে অংশ নেন, যার ফলে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।
কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং তাদের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে কারাগারে এক অনন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
অনেক বন্দী দীর্ঘদিন পর এমন আয়োজন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, কারাগারের একঘেয়ে পরিবেশে এমন আয়োজন তাদের মনে আশার আলো জাগিয়েছে। ফল বিতরণ কার্যক্রমে বন্দিদের আত্মীয়-স্বজনরাও সন্তোষ প্রকাশ করেছেন।
একজন বন্দী বলেন, “অনেক দিন পর এমন আয়োজন পেয়ে খুব ভালো লাগছে। আমাদের মতো বন্দিদের কথাও কেউ ভাবছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
কারা কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ৩০, ২০২৪
জুলাই ২০, ২০২৫
নভেম্বর ২৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।