এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে আইন বিভাগ। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রসায়ন বিভাগকে ১৩৮ রানে বিশাল ব্যবধানে হারায় তারা।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইন বিভাগ। নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ২১৭ রান। ব্যাট হাতে ঝড় তোলেন আবু নূরে মুস্তাক। পরে বল হাতেও প্রতিপক্ষকে চাপে ফেলেন তিনি।
জবাবে ২১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে রসায়ন বিভাগ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫ ওভারে মাত্র ৭৯ রান তুলতেই সক্ষম হয় দলটি।
চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন আইন বিভাগের আবু নূরে মুস্তাক। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভালো খেলার সুবাদে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন একই বিভাগের হৃদয় আহমেদ।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, “প্রতিযোগিতামূলক পরিবেশে এমন একটি জমজমাট খেলা উপহার দেওয়ার জন্য জয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন। দীর্ঘদিন নানা কারণে আমাদের খেলা বন্ধ ছিল। এখন তা আবার গতি পেয়েছে—এ জন্য ক্রীড়া পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”
বিজয়ের পর প্রতিক্রিয়ায় আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আলী মোর্শেদ কাজেম বলেন, “আজকের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিজয় অর্জন করায় আইন বিভাগের টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি আমাদের বিভাগের জন্য এক গর্বের মুহূর্ত। পুরো টুর্নামেন্ট জুড়েই দলটি চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছে। বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ছিল, বিশেষ করে বিভাগের ছাত্র উপদেষ্টার সার্বিক সহায়তা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ভবিষ্যতেও বিভাগের সহশিক্ষা কার্যক্রমে এমন সহযোগিতা অব্যাহত থাকবে।”
মার্চ ১৫, ২০২৫
ফেব্রু ২৫, ২০২৫
জুলাই ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।