এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঝামা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা সবাই মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার ধানের শীষের পক্ষে কাজ করবো। দলে কেউ বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"
পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রজব আলী।
কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, যুগ্ম-আহ্বায়ক জহুরুল হক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, ছাত্রদলের আহ্বায়ক নুর আলম শিকদার সজিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সেপ্টেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।