মহম্মদপুরে পকেট কাটার দায়ে এক ব্যক্তির গোঁফ ও মাথা ন্যাড়া করায় ত্রিনাথ শীলকে আটক 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
১০ জুলাই, ২০২৪ ৯:৩৫ পিএম
শেয়ার করুন:
মহম্মদপুরে পকেট কাটার দায়ে এক ব্যক্তির গোঁফ ও মাথা ন্যাড়া করায় ত্রিনাথ শীলকে আটক 
মাগুরা মহম্মদপুরে পকেটমার সন্দেহে মোঃ জয়নাল শেখ( ৫০) নামের এক ব্যক্তির গোঁফ ও মাথার চুল জনসম্মুখে ন্যাড়া করে দেওয়া হয়েছে।গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে দীঘা ইউনিয়নের নাগড়া বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফলোশিয়া গ্রামের আলী রেজা নামের এক ব্যক্তির পকেট থেকে টাকা বের করে নেওয়ার অভিযোগ ওঠে। এক পর্যায়ে জয়নাল শেখকে স্থানীয়রা ধরে রাখেন। এবং প্রকাশ্যে তার চুল ও গোঁফ কেটে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  জয়নাল শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ  বিষয়কে কেন্দ্র করে  সামাজিক ও যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে  সমালোচনার ঝড় উঠলে ত্রিনাথ শীল(৪৫) কে ৯ জুলাই রাতে মহম্মদপুর থানা পুলিশ আটক করে। আটক ত্রিনাথ শীল পিং-মৃত সুধীর কুমার শীলের ছেলে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম জানান,, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 
পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।