এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘শিক্ষা, সেবা ও উন্নয়ন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির যুগপূর্তি (১২ বছর) উপলক্ষ্যে মাগুরার মহম্মদপুরে এক সচেতনতামূলক মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ মে) সকালে উপজেলার নহাটা বাজারের ফুলতলা সংলগ্ন নহাটা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড হাতে নিয়ে র্যালিটি নহাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নহাটা আর. পি. পি. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইডেনের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষক ড. এম. এ. মান্নান মৃধা, মাগুরার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জুলফিকার আলী এবং নহাটা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিগত ১২ বছর ধরে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি অত্র এলাকার শিক্ষা, সেবা ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও একটি মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই মাদকবিরোধী র্যালি ও সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং আজীবন দাতা সদস্যরা অংশ নেন।
নভেম্বর ১৬, ২০২৫
নভেম্বর ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।