এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরীফে পবিত্র ঈদুল আজহার প্রধান ও দেশের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২৮ তারিখ (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রতি বছরের ন্যায় এবারও এই দুই ঐতিহ্যবাহী দরবার শরীফে ঈদুল আজহার জামাতে অংশ নিতে সারা দেশ থেকে লাখো মুরিদ ও ভক্ত-জাকেরানের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদের দিন সকাল ৮টায় এবং আটরশি দরবার শরীফে সকাল ১০টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা জানান, ঈদের নামাজে শরিক হওয়ার পাশাপাশি ভক্ত ও আশেকানরা পবিত্র ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও মাজার জিয়ারতে অংশ নেবেন। লাখো ভক্তের উপস্থিতিতে দরবার শরীফ প্রাঙ্গণ এক অভূতপূর্ব ধর্মীয় মিলনমেলায় পরিণত হবে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে দূর-দূরান্ত থেকে আসা মুরিদ ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বিঘ্ন করতে দরবার শরীফ কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চন্দ্রপাড়া পাক দরবার শরীফের মুখপাত্র মো. মাহাবুব হোসেন এবং আটরশি দরবার শরীফের খাদেম শেখ রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অক্টোবর ২৪, ২০২৫
সেপ্টেম্বর ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।