এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় জমে উঠেছে গবাদি পশুর খাবারের অস্থায়ী বাজার। বিশেষ করে শহরের আলিপুর গোরস্থানের সামনের ফুটপাতজুড়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের গো-খাদ্য। দাম তুলনামূলকভাবে হাতের নাগালে থাকায় ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝেই স্বস্তি বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, ফুটপাতের দোকানগুলোতে উন্নত মানের দেশি ঘাস, হাইব্রিড ঘাসসহ বিভিন্ন ধরনের পশুখাদ্য সাজিয়ে রাখা হয়েছে। বিক্রেতারা জানান, উন্নত মানের দেশি ঘাস প্রতি আঁটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাইব্রিড জাতের ঘাস দুই আঁটি ৭০ টাকা এবং ছোট তিন আঁটি ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।
কুরবানির পশু কেনার পর অনেক ক্রেতাকে এসব দোকান থেকে গো-খাদ্য কিনতে দেখা গেছে। তারা মোটরসাইকেল, রিকশা কিংবা অটোরিকশায় করে খাবারগুলো বাসায় নিয়ে যাচ্ছেন।
বিক্রেতারা বলেন, ঈদ উপলক্ষে গত দুই দিন ধরে ভালো বেচাকেনা হচ্ছে। তবে মাঝেমধ্যে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও বিকেলের পর আবহাওয়া ভালো থাকায় আবারও ব্যবসায় গতি ফিরে এসেছে।
এদিকে পশু জবাইয়ের কাজে ব্যবহারের জন্য তেঁতুল কাঠের খণ্ডও বিক্রি করা হচ্ছে। আকারভেদে এসব কাঠের দাম রাখা হয়েছে ২০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।
ক্রেতাদের মতে, কুরবানির পশুর জন্য একসঙ্গে প্রয়োজনীয় খাবার সহজে পাওয়া যাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। ফলে ঈদকে ঘিরে শহরের এ অস্থায়ী বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়।
নভেম্বর ৭, ২০২৫
মার্চ ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।