এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস ( সুহাইল)। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে গুরুতর একজনসহ ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী আরিয়ান সাগর।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০ টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিলো। এসময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে ধান ক্ষেতে পড়ে যায়। অনেকের অভিযোগ বাসচালক প্রায়ই বেপরোয়া গাড়ি চালায়। তাছাড়া অনেক চালকের ড্রাইভার লাইসেন্স নেই।
পরিবহনে দায়িত্বরত মনিরুজ্জামান বলেন, গাড়ির ফিটনেস, ড্রাইভারের লাইসেন্স আছে কিনা সে বিষয়ে পরিবহন দপ্তরে কোনো ডকুমেন্টস নাই
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় গাড়ি সরবরাহে চুক্তিবদ্ধ ওয়েসিস ট্রেডিং এজেন্সির নুরুল ইসলাম বলেন, আমাদের সুহাইল গাড়ি সব কাগজপত্র ঠিক আছে। ড্রাইভারে লাইসেন্সও আছে। তবে রাস্তা খারাপ ও রাস্তায় বিভিন্ন ভ্যান, ট্রাক থাকায় ড্রাইভার হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। প্রায় ২৫ জন শিক্ষার্থীর মতো আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। গুরুতর আহত সাগরের জ্ঞান না ফেরায় চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া অন্য কারোর উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে।
নভেম্বর ২৩, ২০২৫
এপ্রিল ১৭, ২০২৫
মার্চ ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৩ জুলাই, ২০২৬
ভারত | ২৩ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।