এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় তিন কেজি গাঁজা ও ৪০ পিস্ ইয়াবা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার(২৬ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভাংগা থানার উপপরিদর্শক নুর মোহাম্মদ জানান, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মিরাকান্দা গ্রামের রোকন শরীফের মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে সালাউদ্দিন শেখ (২৫ ) এবং মামুন মোল্লা( ২১ )এর দেহ তল্লাশি করে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। মাদক কারবারিরা নীল রংয়ের ব্যাগে সাদা কসটেপ দিয়ে বেঁধে গাঁজা বহন করছিল।
অন্যদিকে, ভাংগা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের হবি শেখের বাড়ির সামনের কালভার্টের উপর থেকে শামসুল হক ওরফে পারভেজ ওরফে মুন্না (২৮) নামের এক মাদক ব্যবসায়ীর জিন্স প্যান্টের পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদু্র রহমান জানান, আসামিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের ফরিদপুর জেল আদালতে প্রেরণ করা হয়েছে ।
২৭/১০/২০২৪
মার্চ ২০, ২০২৪
ফেব্রু ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।