এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ফাইল ট্র্যাকিং সিস্টেমের সঠিক ব্যবহার নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ফাইল হস্তান্তর, প্রক্রিয়াকরণ ও নিস্পত্তির সময় অনেকটাই কমে আসবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।” তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নতুন এই প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলকে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ।
কর্মশালায় ফাইল ট্র্যাকিং সিস্টেমের প্রযুক্তিগত দিক ও ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বেরোবির আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা এ প্রশিক্ষণে অংশ নেন।
অক্টোবর ১৯, ২০২৪
সেপ্টেম্বর ২১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।