এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেছেন।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন উপলক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় প্রধান বিচারপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন এবং তাঁর সহপাঠী ও সতীর্থদের সঙ্গে কথা বলেন। তিনি ২০২৪ সালের ১৬ জুলাইয়ের সেই ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনেন, যখন শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে সাহসিকতার সঙ্গে জীবন উৎসর্গ করেন।
পরিদর্শনকালে প্রধান বিচারপতি শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের স্মৃতির সংরক্ষণ ও স্মরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাঁকে অবহিত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।