এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথার শফিকুল ইসলাম নামে এক সাংবাদিকের বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সঙ্ঘবদ্ধ চোর শফিকুলের পরিবারের ৮ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় ওই সাংবাদিকের পরিবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ঝিলভিউ অ্যাপার্টমেন্টের ৭ তলার বাসায় এসে দেখেন গ্রিল কেটে চুরির ঘটনা।
এর আগে গত রোববার ও সোমবার শ্বশুর বাড়ি জেলার সালথার তেলি সালথা বেড়াতে যান শফিকুল। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় এসে দেখেন স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোর। এসময় বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।
শফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক।
ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, বিষয়টি আমাদের জানা নেই। ওই সাংবাদিক লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই ৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।