এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুছ ছবুর আকন্দকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।
বুধবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুছ ছবুর আকন্দ ছাওলা ইউনিয়নের গাবুরা গ্রামের মৃত মশির উদ্দিন আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন এবং স্থানীয়ভাবে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ (৫ জুন) বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।”
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
সেপ্টেম্বর ১১, ২০২৪
মার্চ ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।