পীরগাছায় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সাখাওয়াত সুজন,পীরগাছা(রংপুর)প্রতিনিধি:
১০ জানুয়ারি, ২০২৫ ৬:০৫ পিএম
শেয়ার করুন:
পীরগাছায় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

রংপুরের পীরগাছায় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাওলা ইউনিয়নের কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করেন শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি শহীদ আবু সাঈদ এর ভাই রমজান আলী।স্থানীয় ছাত্র প্রতিনিধি রিমন ইসলামের সঞ্চালনায় এসময় পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী, ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন, তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম,নেকমামুদ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাখাওয়াত হোসেন,শহীদ আবু সাঈদের সহপাঠী শাসুজ্জামান সুমন ও ডাঃ একরামুল ইসলাম, স্থানীয় ছাত্র প্রতিনিধি শাকিল আহম্মেদ, রেজওয়ান হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ছাওলা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের আড়াই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।