এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আজ ১২ই রমজান, বৃহস্পতিবার, পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজার রহমান রেজা। এছাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমানে’র আমন্ত্রণে কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ নয়টি ইউনিয়নের প্রতিনিধি এবং উপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সহ-সভাপতি শাহানুর আলম, রফিকুল বারী, এ কে এম সাইফুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক সৈয়দ শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরকার, শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আফরোজ মনি। এছাড়া উপদেষ্টা কমিটির সদস্য শামসুল হক, আনোয়ারুল ইসলাম ও মাহফুজুল হক সরকারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জিল্লুর রহমান বলেন, "পীরগাছার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে আমাদের সমিতির জমানো অর্থ থেকে সম্মানীর চেক প্রদান করা হবে।"
প্রধান অতিথি মুস্তাফিজার রহমান রেজা বলেন, "উপজেলার সকল শিক্ষক যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হন, তাহলে শিক্ষার আধুনিকায়ন সম্ভব হবে এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা সহজ হবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।