এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে ৫ মেধাবী শিক্ষার্থীকে অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও এককালীন নগদ অর্থ তুলে দেন।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মুমতাহিনা রহমান, আসিফ আকতার, সাবির মাহমুদ, মো. মাহিদুল ইসলাম ঈমন ও মোসা. সাওদা খাতুন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ের মতো নতুন প্রতিষ্ঠানে এমন বৃত্তি আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে।" পাশাপাশি তিনি অন্যান্য বিভাগেও এমন বৃত্তির উদ্যোগ গ্রহণ এবং অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান। বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন এবং প্রভাষক রেহানা আক্তার তামীম। তারা বৃত্তির উদ্যোগ গ্রহণ ও পৃষ্ঠপোষকতার জন্য অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার ও ড. মুছা খানকে ধন্যবাদ জানান।
ড. মো. মুছা খান বলেন, "প্রথম ব্যাচের জন্য প্রথমবার বৃত্তির আয়োজন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই প্রাপ্তি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।"
সেপ্টেম্বর ২৩, ২০২৫
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।