এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের পাটগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকাল ৪ টায় ১ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আলিমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন।
১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সবুজ, ৮ নং বুড়িমারী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ, সাবেক সাধারন সম্পাদক সফিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক বেনজির আহমেদ,যুগ্ন আহবায়ক রাজু আহমেদ। বুড়িমারী ইউনিয়ন ১ নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক তারেক হাসান প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের শ্রদ্ধাভরে স্বরণ করেন। দলীয় পরিচয়ে বিএনপির কোনো নেতা কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বহিষ্কার করা হবে বলেও স্বরণ করিয়ে দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।