এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১ টায় নবীনগর পৌর এলাকার নারায়নপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম মিয়া নারায়নপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ূন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নবীনগর পৌর এলাকার নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে। সে থানা পুলিশের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।