এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী আহত হয়েছে। আহতকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল আটটার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম সেখের ছেলে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলে থাকা রবিউল ইসলাম নামের আরোহীর মৃত্যু হয়। এ সময় একলাছ উদ্দিন শেখ নামের মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।