এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের উপস্থিতিতে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় নগরকান্দা উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন দপ্তর,নগরকান্দা প্রেসক্লাব ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।
পরে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমারের সঞ্চালনায় ও নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার ,সহকারী কমিশনার( ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টার, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক মো: বেলায়েত হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, এসআই আক্কাস আলী সহ এলাকার বিশিষ্ট জনেরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।