এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পত্নীতলা থেকে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৭ জুন) দুপুরে র্যাব-৫ রাজশাহী ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার ঘোষনগর এলাকার নবীর উদ্দিনের ছেলে নুর নবী (৩৮), চাঁপড়া এলাকার রামপদের ছেলে রজনী কান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে মো.নবী (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল জানতে পারে, মাদক চক্রের সদস্যরা পত্নীতলা ঘোনগর নামক এলাকায় গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে।
এমন সংবাদে ঘোষনগর গ্রামের মোসলেমের মোড়ে আগেই অবস্থানরত ৩ জনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে র্যাব সদস্যরা। পরবর্তীতে তাদের গতিবিধি সন্দেহজনক হলে ওই তিনজনকে ২টি বস্তাসহ আটক করা হয়।এরপর তাদের বস্তা তল্লাশি করে সাড়ে ৪৭ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
এপ্রিল ৩, ২০২৪
নভেম্বর ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।