এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল রানা (২০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত রাসেল উপজেলার কশব ইউপির তালপাতিলা বাজার এলাকার মোতাহার হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নূরুল্যাবাদ ইউপির মিরপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানাগেছে, নিহত যুবক বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রসাদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই যুবক ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে আটক করা যায়নি। এখন পর্যন্ত নিহতর পরিবারে কেউ অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।