এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর ট্রাকচালক। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চোদ্দো মাইল নামক এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। ঠিক সে সময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে পড়ে এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত চালককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
এপ্রিল ২, ২০২৫
ফেব্রু ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।