এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর বদলগাছীতে সবজী ও পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে চাঁদা আদায়ের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় চাঁদাবাজির নগদ অর্থ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার গোবরচাঁপা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পশুরামপুর গ্রামের মৃত হুজুর আলী মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৫৭) এবং দূর্গাপুর গ্রামের তহিদুল ইসলাম খোকন (৫২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাশালীদের নাম ব্যবহার করে দীর্ঘদিন থেকে চাঁদা আদায় করে আসছির আব্দুর রাজ্জাক এবং তহিদুল ইসলাম। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট এর অভিযানিক দল বদলগাছী থানার গোবরচাঁপা এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ দুইজন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি রাজ্জাক দীর্ঘদিন ধরে সবজি ও পণ্যবাহী ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। তহিদুল রাজ্জাকের সহযোগী হিসেবে কাজ করত বলে জানা যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
জুলাই ৩, ২০২৪
এপ্রিল ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।