এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ভারত বেষ্টিত দহগ্রাম ইউনিয়ন নিয়ে বর্তমান উদ্ভুত পরিস্থিতি, বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার ৩১ (জানুয়ারী) সকাল ১১টায় দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদক রেজানুর রহমান রেজা প্রেসক্লাব পাটগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
এ সময় উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ।
উক্ত মতবিনিময় সভায় রেজা বলেন দহগ্রাম ভারত বেষ্টিত সেখানে যাতায়াতের একমাত্র পথ তিনবিঘা করিডোরের দশ ফিটের রাস্তা। তারপরও আন্তর্জাতিক সীমানা আইন লংঘন করে ভারত সেখানে জিরো লাইন বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে এবং সেই বেড়ায় ঝুলিয়ে রেখেছে মদের বোতল। এখন আবার বিজিবির বাধা উপেক্ষা করে সেই কাটা তারে বাধছে বাঁশের বাতা। বিএসএফ এর এসব উস্কানিমূলক তৎপরতা শীঘ্রই বন্ধ করা প্রয়োজন।
এছাড়াও তিস্তা নদীর উজানে ভারতের গজলডোবায় স্পার্ক নির্মাণ করায় তিস্তার পানি প্রবাহ পথে বাধা সৃষ্টি হওয়ায় নদী ভাঙন বাড়ছে আর বর্ষায় প্রতি বছর বন্যার কবলে পড়ছে দহগ্রামের মানুষ।
দহগ্রাম সীমান্তের এ সকল সমস্যার কথা যাতে আগামী ১৭ ফেব্রুয়ারী দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে যে বৈঠক সেখানে দহগ্রামবাসীর সকল সমস্যার কথা তুলে ধরতে বিজিবির উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দের সাথে দহগ্রামবাসীর মতবিনিময় করা প্রয়োজন বলে দহগ্রামবাসী মনে করে। দিল্লির ওই বৈঠকে দহগ্রামের মৌলিক সমস্যা গুলো যাতে তুলে ধরা যায় সে বিষয়ে রেজা তার মতামত ব্যক্ত করেন।
সেপ্টেম্বর ১৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।