এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ফরহাদ প্রামাণিক (২১) নামে এক রিকশা চালক তরুণকে গলায় রশি পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে তার চালিত রিকশা নিয়ে গেছে দুর্বত্তরা।
শুক্রবার দুপুর ২টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাতেম খার পাড়া এলাকার হাকি মোল্লার মালিকানাধীন একটি পুকুরের পাড়ে কালাবাগান এলাকা থেকে ওই রিকশা চালকের লাশ উদ্ধার করে কোতয়ালী থানার পুলিশ।
নিহত ফরহাদ প্রামাণিক রাজবাড়ী সদরের পাচুড়িয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা সাত্তার প্রামাণিকের ছেলে। এক বছর আগে ফরহাদ বিয়ে করেছেন। তার স্ত্রী সন্তান সম্ভাবা।
ওই এলাকার বাসিন্দারা জানায়, ওই এলাকার একটি শিশু একটি মুঠোফোন খুঁজে পায়। ওই ফোনে ফরহাদের বাবা ফোন ফোন করে তার ছেলে সম্পর্কে জানতে পারে। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
নিহত ফরহাদের বাবা সাত্তার প্রামাণিক বলেন, তার ছেলে ফরহাদ গত বৃহস্পতিবার বিকেলে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৯ টার পর থেকে তার মুটোফোন বন্ধ পাওয়া যায়। আজ দুপুরে তার মুঠোফোনে একটি শিশুর কথা শুনে ফরহাদের অবস্থান জানতে পারি।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত রিকশাটি হাতিয়ে নেওয়ার জন্য ফরহাদকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফেব্রু ১৭, ২০২৬
জানু ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।