এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে কুমারখালী থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। রোববার দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ পুলিশ সদস্যরা হলেন, কুমারখালী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল ও এএসআই সদরুল।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে পদ্মার ওপারে চর সাদীপুর এলাকায় ৬ জন পুলিশের একটা টিম অভিযানে যাচ্ছিলো। মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য যাচ্ছিলো তারা। এসময় পদ্মা নদীতে তাদের নৌকা ডুবিয়ে দেয় কতিপয় দুষ্কৃতিকারীরা। চার পুলিশ সদস্য নদী থেকে উঠে আসতে পেরেছে। তাদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে। দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেপ্টেম্বর ৬, ২০২৪
ডিসেম্বর ১৬, ২০২৪
মার্চ ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।