এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধানি জমির লেনদেন নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুছা মিয়া (৩৪) নামে কৃষক খুন হয়েছে। বুধবার (১৭ এপ্রিল ) বেলা ১১টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণ খার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুছা ওই গ্রামের জজু মিয়ার ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, নিহত মুছা মিয়ার সাথে দক্ষিণ খার গ্রামের রুহুল আমিনের পরিবারের সাথে ধানি জমি কট নিয়ে লেনদেন ছিল। এর জের ধরে সকালে ধানি জমিতে মুছা মিয়ার সাথে রুহল আমিনের কথাকাটি হয়। এক পর্যায়ে রুহুল আমিন হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মুছাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।