এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার (১৭ই এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা"শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড: ওমর ফারুক সুমন এম'পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ প্রামানিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ জহুরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস- চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রাং,সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক নাদিম,
নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,গণমাধ্যমকর্মী প্রমুখ।
মার্চ ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।