এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকায় রেললাইনে হাঁটতে গিয়ে মোঃ সফিকুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ সফিকুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার রাতে মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। অনেকক্ষণ পড়ে ছিল তার লাশ। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুরাদ সরকার বলেন, সফিক স্যার সন্ধ্যার পরে ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সুবর্ণ ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। রাত ১০ টা পর্যন্ত লাশটি রেললাইনের পাশে পড়ে ছিল। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ নিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন খন্দকার বলেন, পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এপ্রিল ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জ | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।