এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে দালান নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বকশি মিঞার পুরাতন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (৯ এপ্রিল) লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান। অভিযোগে এলাকাবাসী ও ভুক্তভোগীরা কবরস্থানের ইতিহাস ও সংবেদনশীলতা তুলে ধরেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী মো. আজিম (৪৫), যিনি মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ওই এলাকার বাসিন্দা, অভিযুক্ত করেছেন একই বাড়ির জামাল উদ্দিন ওরফে খোকনকে (৬২)। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের শেষদিকে এবং ২০২৫ সালের শুরুতে খোকন সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় পারিবারিক কবরস্থানে দালান নির্মাণ শুরু করেন।
আজিমের দাবি, “এখানে আমাদের পূর্বপুরুষসহ ওয়ারিশদের কবর রয়েছে। একাধিক বার বাধা দেওয়ার চেষ্টা করা হলেও, ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাব দেখিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয়।”
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত জামাল উদ্দিন দাবি করেন, “এখানে কোনো কবরস্থান ছিল না। আমি, আমার বাবা বা দাদাও কখনো এখানে কবর দেখেননি। দালান নির্মাণের আগে এমন কিছু জানা ছিল না।”
এসআই মশিউর রহমান জানান, “অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সাথে কথা বলে দালান নির্মিত জায়গায় কবরের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। তবে বাদীপক্ষ দাবি করেছে, প্রায় ১৫০ বছর আগে এখানে বকশি মিঞার কবর ছিল। কুমিল্লা থেকে কেউ একজন কবর জিয়ারত করতে আসতেন বলেও জানা গেছে।”
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ কবরস্থানের অস্তিত্বকে ঐতিহ্যগত স্মৃতি হিসেবে দেখলেও, অনেকে দালান নির্মাণকে বর্তমান বাস্তবতার অংশ বলেই মনে করছেন। প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপে এই বিরোধের সুরাহা হবে বলে আশা স্থানীয়দের।
নভেম্বর ১৬, ২০২৪
অক্টোবর ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।