এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে নিরাপদ মৎস্য এবং মৎস্য পন্য উৎপাদন ও বাজারজাতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বান্দাইখাড়া বাজারে 'মৌসুমি' এনজিও'র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় পুকুর ও খাল হতে ঝিনুক চাষের ওপর বিশেষ প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়।
আত্রাই উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, ইউপি সদস্য আব্দুল খালেক বিশা, বান্দাইখাড়া বাজারে বহুমুখী সমবায় সমিতির সভাপতি শ্রী শিশির সাহা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংবাদিক ফিরোজ আহমেদ সহ বান্দাইখাড়া বাজারের আরও সদস্যগন উপস্থিত ছিলেন।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কর্মশালা প্রোগ্রাম বাস্তবায়ন করেন মৌসুমী বেসরকারি সংস্থা উকিলপাড়া নওগাঁ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।