এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. বিপ্লব হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. বিপ্লব হোসেন ওই ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় এলাকায় বিপ্লব হোসেনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের কিছু নেতাকর্মী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সিদ্ধেশ্বরী মোড় এলাকায় নিজ দোকান ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মো. সাহাজুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সংগঠনের সাথে সম্পৃক্ততা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থেই তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।