এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ): নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার ক্ষুদ্র বোয়ালীয়া গ্রামের দবির আলীর ছেলে ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছাইফুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। তাকে গত ৬ অক্টোবর দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া, সম্প্রতি একটি দোকান চুরির মামলায় উপজেলার ভর তেতুলিয়া গ্রামের বাবু খন্দকারের ছেলে জীবন খন্দকার (২৫) কে এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে পলাশ শেখ (২৪) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আত্রাই থানার ওসি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।