এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ২৪ আগস্ট একটি মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। ওই মামলার ঘটনায় জড়িত সন্দেহে একডালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৩৮) ও গোনা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এমরান হোসেন মুকুল (৪৬) কে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, মাদক মামলার পলাতক আসামি উপজেলার চককুতুব গ্রামের গহের আলীর ছেলে মাসুম হোসেন (২৭) এবং পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান আলী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি।
মে ১৯, ২০২৪
ফেব্রু ২৪, ২০২৫
এপ্রিল ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।