এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সদস্য ও প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান প্রাং-এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, "মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের এই অর্জনকে সমুন্নত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং মুনসুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এই মিলনমেলার মাধ্যমে দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে মুক্তিযোদ্ধারা আবেগাপ্লুত হন এবং পরস্পরের সাথে কুশল বিনিময় করেন।
নভেম্বর ২১, ২০২৫
আগস্ট ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।