এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন মানিকদি এলাকার একটি ভবনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ‘নিউগিনি প্রপার্টিজ’ নামের ভবনে এই তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
হামলার পরপরই সালমান মুক্তাদির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, স্টুডিওর ভেতরে থাকা মূল্যবান আসবাবপত্র, টেলিভিশন, চেয়ার, টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার আকস্মিকতায় স্টুডিওর কর্মচারীদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, “কিছুক্ষণ আগে এখানে হামলা চালানো হয়েছে। পুরো স্টুডিওটি একদম ধ্বংস করে দেওয়া হয়েছে।” ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, “ভিডিওটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানানো। আপনি প্লিজ কোনো টেনশন নেবেন না, বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক ঘটনা।”
হামলার প্রেক্ষাপট তুলে ধরে সালমান জানান, এই হামলাটি সরাসরি তাঁকে লক্ষ্য করে চালানো হয়নি। তিনি বলেন, “যারা আক্রমণ করেছে, তারা হয়তো জানত না যে এটি আমার জায়গা। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ক্ষতির মুখে পড়েছি। ভবনের মালিকের সঙ্গে সম্ভবত জমি বা চাঁদা দাবি নিয়ে কোনো বিরোধ চলছিল। সেই ক্ষোভ থেকে তাঁর সম্পত্তি নষ্ট করতে এসেই মাঝখানে আমাদের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তবে এই প্রতিকূলতার মাঝেও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সালমান বলেন, “আমি সামনে এর চেয়েও বড় কিছু করব।”
এদিকে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ডিএমপি। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, মানিকদির নিউগিনি প্রপার্টিজে ভাঙচুরের সার্বিক বিষয় নিয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটা এ হামলায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।