এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অধীনে একটি স্বতন্ত্র ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করতে যাচ্ছে সরকার। নতুন এই ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত আইজিপি (অ্যাডিশনাল আইজিপি)। এছাড়া ইউনিটটির নেটওয়ার্ক মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায় ছাড়িয়ে থানা পর্যন্ত বিস্তৃত থাকবে।
শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে পুলিশ পদক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আধুনিক অপরাধ প্রবণতা মোকাবিলার লক্ষ্যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন এই ইউনিটের রূপরেখা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, “পুলিশ সদরদফতরে এই ইউনিটের প্রধান হিসেবে একজন অতিরিক্ত আইজিপির পদ যদি সৃষ্টি করা থাকে তবে ভালো, না থাকলে নতুন করে পদ সৃষ্টি করা হবে।”
নতুন ইউনিটের কাঠামো ও কর্মপরিধি তুলে ধরে তিনি বলেন, “সব মেট্রোপলিটন, বিভাগীয় ও জেলা পর্যায়ে এই ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সরবরাহ করা হবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি। আর বড় পরিসরের সাইবার ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা হবে সদরদফতর ও বিভাগীয় পর্যায়ে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাইবার অপরাধের তদন্ত সহজ করতে একটি সামগ্রিক প্রকল্প প্রণয়নের নির্দেশ কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছে। যেসব মামলা বা কারিগরি জটিলতা বেশি থাকবে, কেবল সেগুলো কেন্দ্রে স্থানান্তর করা হবে। এর বাইরে স্থানীয় পর্যায়ের যাবতীয় বিশ্লেষণ ও তদন্ত থানা, জেলা ও বিভাগীয় পর্যায়েই সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সাইবার অপরাধের বৈশ্বিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে আধুনিক অপরাধের বড় অংশই সংঘটিত হচ্ছে সাইবার স্পেসকে ব্যবহার করে। বিশ্বের কিছু দেশে মোট অপরাধের প্রায় ৪৪ শতাংশই সাইবার বা অনলাইন স্ক্যাম ভিত্তিক। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধ বৃদ্ধির এই প্রবণতার কারণেই সাইবার নিরাপত্তাকে পুলিশিংয়ের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।