এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে এলাকাভিত্তিক তালিকা প্রণয়ন শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তালিকাভুক্তির কাজ সম্পন্ন হলে আত্মগোপনে থাকা নেতাদের অবস্থান শনাক্ত করা এবং গ্রেপ্তার অভিযান পরিচালনা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি থানাকে নিজ নিজ এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীদের বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। থানা পুলিশ, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং মাঠপর্যায়ের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে এ তালিকা তৈরির কাজ করছে।
তালিকায় নেতাদের নাম, পদবি, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ব্যবহৃত ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর, পারিবারিক তথ্য এবং তাদের জমিজমা ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিবরণ লিপিবদ্ধ করা হচ্ছে। পাশাপাশি কোন কোন নেতা বিদেশে বসে কার্যক্রম পরিচালনা বা নির্দেশনা দিচ্ছেন, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা।
গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় আকস্মিক বা 'ঝটিকা' মিছিল করে শক্তি জানান দেওয়ার চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা। গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে তারা জুম বা হোয়াটসঅ্যাপের পরিবর্তে বিদেশি মোবাইল নম্বর ব্যবহার করে এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে সাংগঠনিক বৈঠক করছেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আত্মগোপনে থাকা তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী এখন গ্রাম ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। এদের একটি অংশ পরিচয় গোপন করে রাইড শেয়ারিং বা অটোরিকশা চালানোর আড়ালে যোগাযোগ রক্ষা করছেন বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। রাজধানীতে বাইরের জেলার মোটরসাইকেলের হঠাৎ উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সেগুলো কোনো রাজনৈতিক তৎপরতায় ব্যবহার করা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাম্প্রতিক আদালতের রায় ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে গোয়েন্দারা জানান, যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধেই এমন বিশেষ নজরদারি ও তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবেই সন্দেহভাজনদের তালিকা হালনাগাদ করে থাকে। এটি চলমান নজরদারি কার্যক্রমেরই অংশ। দ্রুতই এ তালিকা চূড়ান্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা জোরদার করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।