এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাজেদা ফাউন্ডেশন’। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাজেদা ফাউন্ডেশনের ভাঙ্গা শাখা কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) গোলক চন্দ্র বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক (সূচনা) আল-ইমরান, এলাকা ব্যবস্থাপক (বিবর্তন) বিশ্বজিৎ কুমার বাড়ৈ, এলাকা হিসাব ব্যবস্থাপক মো. কাওছার আলী, শাখা ব্যবস্থাপক (সূচনা) ফরহাদ হোসেন মোল্লা, সিও (বিবর্তন) তারিকুল ইসলাম এবং হিসাবরক্ষক মুকুল হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের মাঠ কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশব্যাপী সবুজায়ন নিশ্চিত করতে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও এনজিও প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় সাজেদা ফাউন্ডেশন ভাঙ্গায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। এসব গাছ রোপণের ফলে একদিকে যেমন পুষ্টি ও ফলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে।”
সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) গোলক চন্দ্র বিশ্বাস জানান, পরিবেশের সুরক্ষা এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই তাদের এ সামাজিক উদ্যোগ। এর আওতায় ফরিদপুর এরিয়াভুক্ত মোট ২১টি শাখার ১ হাজার ৫১৪ জন সদস্যের মাঝে ৫ প্রজাতির মোট ৯ হাজার ৮২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।