এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নে সর্বগ্রাসী পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধ এবং স্থায়ী নদী শাসনের দাবিতে পদ্মাপাড়ের মানুষের ঢল নেমেছে। বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ জনপদ রক্ষার দাবিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত এক বিশাল মানববন্ধনে অংশ নেন হাজারো মানুষ। আকোটেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়’-এর উদ্যোগে বিদ্যালয়সংলগ্ন পদ্মা নদীর পাড়ে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নদীভাঙনের করুণ ও ভয়াবহ চিত্র তুলে ধরে বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী। তিনি বলেন, “পদ্মা নদীর ভাঙন এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর রোষানলে পড়ে গড়ে প্রায় ২০০ থেকে ৩০০ মিটার ফসলি জমি, অসংখ্য বসতভিটা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো নদীগর্ভে চিরতরে বিলীন হয়ে যাচ্ছে। গৃহহীন হয়ে পড়ছে শত শত পরিবার।”
তিনি আরও গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, নদীভাঙনের এই তীব্র গতি অব্যাহত থাকলে শতবর্ষের ঐতিহ্যবাহী ‘পিঁয়াজখালী হাট’, একাধিক উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিবাড়ি বাজারসহ গোটা এলাকা মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নামমাত্র জিও ব্যাগ ফেলে সাময়িক সান্ত্বনা দেওয়ার দিন শেষ। এখন প্রয়োজন কার্যকর ও স্থায়ী নদী শাসন। ভাঙনের স্থায়ী সমাধান না হলে স্থানীয় অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে। তাই ভাঙন ঠেকাতে কোনো ধরনের কালক্ষেপণ না করে সরকারের উচ্চপর্যায়ের আশু হস্তক্ষেপ ও দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান তারা।
ভাঙনকবলিত এলাকার মানুষের টিকে থাকার এই লড়াইয়ে সংহতি প্রকাশ করে নদীপাড়ে স্বতঃস্ফূর্তভাবে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সাধারণ এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধনটি একসময় জনসমুদ্রে রূপ নেয়। কর্মসূচি থেকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
অক্টোবর ২, ২০২৫
অক্টোবর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।