বিজয়নগরে বিজিবির অভিযানে ১০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৫ পিএম
শেয়ার করুন:
বিজয়নগরে বিজিবির অভিযানে ১০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর দুপুরে বিষ্ণুপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০১২/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার একটি জঙ্গলে তল্লাশি চালানো হয়। এ সময় ঝোপঝাড়ের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তীতে তা আনুষ্ঠানিকভাবে ধ্বংসের লক্ষ্যে বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।