এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির নবনির্মিত কার্যালয় এবং একটি কমিউনিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে ভবন দুটির উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।
জানা গেছে, রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয় পাড়ায় কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন এবং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খামতাং পাড়ায় নবনির্মিত কমিউনিটি সেন্টারটি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য চনুমং মারমা, লুসাইমং মারমা, মোহাম্মদ জসীম উদ্দিন তুষার, মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও উম্যাসিং মারমা।
অনুষ্ঠানে কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি অংশৈমং মারমা ও সাধারণ সম্পাদক কমল ছাড়াও স্থানীয় কাঠ ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্মিত এই কার্যালয় স্থানীয় কাঠ ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে। একইসঙ্গে খামতাং পাড়ায় নির্মিত কমিউনিটি সেন্টারটি স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।