এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম মিজানুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। একটি কুচক্রী মহলের এমন হীন কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল সম্প্রতি সাবেক এই জনপ্রতিনিধির নাম ও ছবি হুবহু নকল করে একটি ভুয়া (ফেক) ফেসবুক আইডি খোলে। ওই আইডি থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে সমাজে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। তবে ওই ভুয়া আইডির সঙ্গে এস এম মিজানুর রহমানের দূরতম কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান এস এম মিজানুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার মানহানি করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
তিনি এলাকার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা অপপ্রচারে কান না দেওয়ার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, খুব দ্রুতই এই ফেক আইডির নেপথ্য কারসাজিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।