এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে অবশেষে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা সেই আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে। বিরল অ্যালবিনো (ধল) জাতের এই মহিষটিকে বর্তমানে বিএলআরআই-এর কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিএলআরআই কর্মকর্তারা জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ২১ জুন (রবিবার) আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে তাদের কাছে হস্তান্তর করে। বিরল জাতের এই মহিষটির বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও এটি নিয়ে বিস্তারিত গবেষণার লক্ষ্যে ইতিমধ্যে ১৩ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বিএলআরআই কর্তৃপক্ষ। এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব।
কমিটির প্রধান গৌতম কুমার দেব জানান, মহিষটি যেহেতু এতদিন চিড়িয়াখানার পরিবেশে ছিল, তাই সুরক্ষার স্বার্থে নিয়ম অনুযায়ী এটিকে ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময় মহিষটির কোনো শারীরিক সমস্যা বা রোগবালাই আছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর সেটিকে কীভাবে গবেষণার কাজে ব্যবহার করা যায়, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
যেভাবে নাম হলো ‘ডোনাল্ড ট্রাম্প’
গত কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল মহিষটিকে। এর মাথায় থাকা সোনালি রঙের ‘অসাধারণ চুল’ দেখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার সঙ্গে মিল খুঁজে পান খামারির ভাই। সেখান থেকেই কৌতুকবশত এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরবর্তীতে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মহিষটি নিয়ে নানা প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হলে এটি দেশজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দেয়।
মালিকানা বদল ও নাটকীয় উদ্ধার অভিযান
আলোচিত এই মহিষটিকে কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করেছিলেন জিয়া উদ্দিন মৃধা। কোরবানির ঈদকে সামনে রেখে গত ২৫ মে বিকেলে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে আসেন মনিরুজ্জামান।
তবে ঈদের ঠিক আগের দিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পুলিশ মনিরুজ্জামানের বাড়ি থেকে মহিষটি উদ্ধার করে। প্রথমে কেরানীগঞ্জ থানায় নেওয়া হলেও পরে সুরক্ষার স্বার্থে সেটিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছিল। সেখান থেকেই অবশেষে বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে মহিষটিকে সাভারের বিএলআরআই-এ নিয়ে আসা হলো।
জুন ৮, ২০২৬
মার্চ ১৫, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।