এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের অপসারণ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কর্মীদের দ্বারা হামলা, মিথ্যা মামলা এবং চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (বি-১৮৮৬) নেতাদের অন্যায্য বদলির প্রতিবাদে কাপ্তাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কাপ্তাই শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. বেলাল হোসেনের নেতৃত্বে বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমানসহ চার নেতাকে পরিকল্পিতভাবে বদলি করা হয়েছে। একইসঙ্গে তাদের ওপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা অবিলম্বে ওই হামলা ও মামলা প্রত্যাহার এবং অন্যায্য বদলির আদেশ বাতিলের জোর দাবি জানান। এছাড়া বিদ্যুৎ বিভাগ থেকে ফ্যাসিবাদের দোসর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্যদের অপসারণের আহ্বানও জানানো হয়।
সংগঠনের সহ-সভাপতি মো. কবিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মোর্শেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আবদুল হান্নান এবং সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।